৫৭ বয়সেও মাধুরী দীক্ষিত যেন পঁচিশের তরুণী!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২৩ নভেম্বর ২০২৪ শনিবার
মাধুরী দীক্ষিত
এবছর মে মাসে ৫৭ বছরে পা দিয়েছেন মাধুরী দীক্ষিত। অথচ অভিনেত্রীকে দেখে বোঝা অসম্ভব যে, তিনি পঞ্চাশের কোঠা পেরিয়েছেন। পেলব মসৃণ ত্বকের কোথাও এতটুকু বয়সের ছাপ পড়েনি।
সম্প্রতি ‘ভুলভুলাইয়া-৩’ ছবিতে ‘আমি যে তোমার’ গানের তালে তাঁর নাচ দেখে হৃদয়ে ব্যথা পেয়েছেন বহু পুরুষ। বহু চেষ্টা করেও যেখানে বয়সের চাকা আটকানো সহজ নয়, সেখানে এ বয়সেও বহু পুরুষ-হৃদয়ে ঝড় তোলেন মাধুরী।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে মাধুরী জানিয়েছেন, কী ভাবে ঘরোয়া উপকরণ দিয়েই রূপচর্চা করেন নায়িকা।
মাধুরী বলেন, এমন অনেক দিন থাকে যে দিন ত্বক বড়ই জেল্লাহীন দেখায়, চোখের তলায় ধরা পড়ে ক্লান্তির ছাপ। সেই সময় ত্বকে চটজলদি জেল্লা আনতে চাই দুধ আর শসা। শসাগুলি গোল আকারে পাতলা পাতলা করে কেটে নিন। এবার শসার টুকরোগুলি দুধের মধ্যে ডুবিয়ে রাখুন। শসা সমেত এবার দুধের পাত্রটি ফ্রিজে রাখুন। ঘণ্টাখানেক পর শসার টুকরোগুলি মুখে ঘষে নিন ভাল করে।
কী ভাবে কাজ করে দুধ আর শসার এই ফেস প্যাক?
শসায় ৯৬ শতাংশ জল থাকে। তা বেটে মুখে মেখে রাখা গেলে সেই জলের প্রভাবে তুলতুলে হয়ে ওঠে ত্বক। শসার রসে উপস্থিত ভিটামিন ও মিনারেল ত্বকের ভিতরের আর্দ্র ভাবও বজায় রাখতে সাহায্য করে। মসৃণ দেখায় মুখ। চেহারায় জেল্লা ফেরে। নিয়মিত শসার রস ত্বকে মাখলে তেলতেলে ভাব কমে। মুখও পরিষ্কার থাকে।
অন্যদিকে প্রাকৃতিক ক্লিনজার হিসাবে দুধ দারুণ কাজ করে। দুধে ভরপুর মাত্রায় ভিটামিন থাকে, যা ত্বকের জেল্লা বৃদ্ধিতে সাহায্য করে। দুধ ভীষণ ভাল ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে। এটি ত্বকের গভীরে ঢুকে আর্দ্রতা ধরে রাখে। শুষ্ক ত্বকের জন্য হেঁশেলের এই উপাদানটি দারুণ উপকারী। দুধে ল্যাকটিক অ্যাসিড ভাল মাত্রায় থাকে। এই উপাদানটি ত্বকে সংক্রমণের ঝুঁকি কমায়।
ব্রণ, ফুসকুড়ির সমস্যায় যারা প্রায়ই ভোগেন, তারাও ত্বকে কাঁচা দুধ ব্যবহার করতে পারেন। কাঁচা দুধে বিটা হাইড্রক্সি অ্যাসিড থাকে। এই উপাদানটি ত্বকের মৃতকোষগুলি দূর করতে সাহায্য করে।
ত্বকে কাঁচা দুধ মাখলে কোলাজেন উৎপাদনের হার বেড়ে যায়। ফলে নতুন কোষ গঠন হয়। তাই কাঁচা দুধ ত্বকে বয়সের ছাপ ঠেকিয়ে রাখতেও সাহায্য করে। দুধে উপস্থিত ভিটামিন ডি ত্বককে মসৃণ ও টানটান রাখে।
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










